,

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যা বলল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে হামলা করেছে ভারত। জবাবে পাকিস্তানও ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি ফিরে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড