,

ঈদুল আজহার আগের দুই শনিবার খোলা সরকারি অফিস

news-image

পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে। আর শেষ হবে ১৪ জুন।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা গণমাধ্যমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বৈঠকে উপস্থিত এক উপদেষ্টা গণমাধ্যমকে জানান, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও এক দিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি কাটিয়েছেন তারা।

এ ছাড়াও চলতি মাসে সরকারি চাকরিজীবীরা ১ মে (মে দিবস) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি কাটিয়েছেন। এ ছাড়া একই মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, এ ছাড়া আগামী ১১ মে (রবিবার) বুদ্ধপূর্ণিমার ছুটি। এর আগে দু-দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ একই মাসে দুবার তিন দিন করে ছুটি পাচ্ছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট