,

বিদেশি চলচ্চিত্রের ওপর ট্রাম্পের ১০০% শুল্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, বিদেশি প্রণোদনার কারণে হলিউড দ্রুত পতনের মুখে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। খবর বিবিসি।

সামাজিক মাধ্যমে ট্রাম্প গত রবিবার বলেন, অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একটি সমন্বিত প্রচেষ্টা এবং তাই এটি জাতীয় নিরাপত্তার হুমকি। এটি বার্তা এবং প্রচারণাও বটে! তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন, বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে। ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখন খুব কম চলচ্চিত্র নির্মাণ করছি। অন্যরা আমাদের চলচ্চিত্র চুরি করেছে। যদি তারা যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র তৈরি করতে না চায়, তাহলে তাদের চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করা উচিত।’

কুখ্যাত কারাগার ফের চালুর নির্দেশ

যুক্তরাষ্ট্রে ৬০ বছরেরও বেশি সময় আগে বন্ধ হওয়া একটি কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত আলকাট্রাজ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সান ফ্রান্সিসকোর দুর্গম দ্বীপ আলকাট্রাজে ১৯৩৪ সালে এই কারাগারটি স্থাপন করা হয়েছিল। ১৯৬৩ সালে সেটি বন্ধ ঘোষণা করা হয়। আর এবার কারাগারটি কেবল চালু করাই না, বরং এটিকে আরও বড় করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি। এ বিষয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ‘দীর্ঘদিন থেকে হিংস্র ও সহিংস অপরাধীরা আমেরিকার ক্ষতি করে আসছে। আমি বিচার বিভাগকে আলকাট্রাজ কারাগারটি আবারও চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট