,

দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছার পর দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম (খালেদা জিয়া)। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জুবাইদা রহমান ফিরেছেন। তারেক রহমানও ফিরবেন, সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এআগে আজ দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান।

জনদুর্ভোগ এড়াতে পূর্ব নির্ধারিত রুট বনানী-গুলশানের মূল সড়কে না গিয়ে বিকল্প পথে ফিরোজায় আসেন বেগম জিয়া। জানা গেছে, গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় আসেন খালেদা জিয়া।

এর আগে লন্ডন সময় গতকাল সোমবার দুপুরে নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট