,

পদ্মার দুই ইলিশ সাড়ে ১০ হাজারে বিক্রি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুইটি ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুইটির মোট ওজন দুই কেজি ৬০০ গ্রাম।

আজ সোমবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার জেলে কবির হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে। পরে তিনি মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন।

আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মাছ দুইটি কিনেন দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট। মাছ দুইটি মোট দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ছিল।

নিলামের সময় মাছ দুইটি দেখতে আড়তে ভীড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পদ্মার বড় আকৃতির ইলিশ ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

ক্রেতা শাহজাহান শেখ সম্রাট বলেন, পদ্মার এ সাইজের ইলিশ অনেক দিন পর পাওয়া গেছে। মাছ দুইটি তাজা ও বড়। চাহিদা বেশি থাকায় আমি ভালো দাম দিয়েই কিনেছি। বিক্রির জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা খুবই কম পরিমাণে ধরা পড়ছে। এ কারণে বাজারে বড় ইলিশের দামও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড