,

ইতিহাসের এই দিনে ‘ফরাসী বিপ্লব শুরু হয়’

news-image

অনলাইন ডেস্ক : আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ০৫ মে ২০২৫, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ।

ইতিহাসের পাতায় ০৫ মে ঘটনাবলি:

১৫৭০ – ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

১৭৮৯ – ফরাসী বিপ্লব শুরু হয়।

১৭৯৯ – বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।

১৯৩০ – ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

১৯৩৬ – ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।

১৯৪২ – ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।

১৯৪৫ – চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।

১৯৫৫ – জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।

১৯৬১ – প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।

১৯৮১ – দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।

২০০০ – ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০১৩- ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এ ছাড়া এ দিন দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।

আজ যাদের জন্মতারিখ:

১৮১৩ – সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক। (মৃ. ১৮৫৫)

১৮১৮ – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।(মৃ.১৪/০৩/১৮৩৬)

১৮৪৬ – হেনরিক শিন্‌কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। (মৃ. ১৯২২)

১৮৮৯ – হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৩)

১৯০৫ – রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত। (মৃ.১/০২/১৯৮১)

১৯১১ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।(মৃ.২৪/০৯/১৯৩২)

১৯১৬ – জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি। (মৃ.২৫/১২/১৯৯৪)

১৯১৮ – বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক। (মৃ.১৯৯২)

১৯২৪ – প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।(মৃ.১৯৯৪)

১৯১৮ – পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(মৃ.১৯৬৫)[১]

১৯২১ – আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৯)

১৯২৮ – বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।(মৃ.২০/০৬/২০০০)

১৯৩৩ – কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার। (মৃ. ১৯৫৯)

আজ যাদের মৃত্যু হয়:

১৮২১ – নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক। (জ.১৫/০৮/১৭৬৯)

১৯৩০ – মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।

১৯৬২ – আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৮৯)

১৯৯৫ – মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ। (জ. ১৯১১)

২০০৬ – নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।

২০০৭ – থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৭)

২০১৬ – মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড