,

মেয়র হতে চেয়ে মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ

news-image

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ফাইল ছবি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হতে চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন।

ফয়জুল করীমের আইনজীবী আবদুল্লাহ নাসের বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ৫ মে মামলাটির অধিকতর শুনানির দিন ছিল। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের হলে তা গ্রহণযোগ্য হতো। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।

তিনি বলেন, ‘১৭ এপ্রিল আমরা মামলা দায়ের করি। মামলা নিয়ে ১৮ ও ২৪ এপ্রিল দুই দফায় শুনানি হয়। তামাদি আইনে মামলা দায়ের হয়েছিল। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরাজিত হন। আর ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট