,

ছেলের ইমামতিতে ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় ধানমন্ডির তাক্বওয়া মসজিদে জানাজা হয়। এতে ইমামতি করেন তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী।
জানাজায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

ব্যারিস্টার রাজ্জাক রোববার বিকেলে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত ২১ এপ্রিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্ম নেওয়া রাজ্জাক লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে হাইকোর্টে এবং পরে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। তিনি ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলেই ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট