,

ড. ইউনূসের অনুরোধে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স দেন কাতার আমির

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদ জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান সাবেক এই প্রেস সচিব।

পোস্টে মারুফ কামাল লেখেন, ‘কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হওয়ায় আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’

এর আগে শনিবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড