,

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজির কাতল, অর্ধ লাখ টাকায় বিক্রি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম।

আজ রবিবার ভোরে জেলে মিয়া চানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে গেলে এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা। সেখানে নিলামে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনেন মো. চাঁন্দু মোল্লা নামে এক ব্যবসায়ী।

দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, সকালে জেলের জালে ধরা পড়া মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ২০০ টাকায় কিনেছি। আপাতত মাছটি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, একটু বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পানির স্তর কমে যাওয়ায় মাছগুলো খাদ্যের সন্ধানে পদ্মা ও যমুনার মোহনায় ঘোরাঘুরি করে। এ সময় মূলত বড় মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। নদীতে সরকারী নিষেধাজ্ঞা মানার কারণে এ জাতীয় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ ধরা পড়ার কারণে জেলে পরিবারে হাসি ফুটছে।

এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পদ্মার ও যমুনার মোহনায় ২৮ কেজি ওজনের আরো একটি কাতল মাছ ধরা পরেছিলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড