,

জুলাই সনদ তৈরিতে সকলকেই ছাড় দিতে হবে: আলী রীয়াজ

news-image

অনলাইন ডেস্ক : ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হলে সংশ্লিষ্ট সকলকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

আজ রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই মন্তব্য করেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা।’

তিনি আরও জানান ‘যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে।’

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐকমত্যের মাধ্যমে একটি সনদ তৈরির জন্য প্রত্যেক পক্ষকেই কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।’

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়, বরং সাংবাদিকদেরও সহযোগিতা ও ইতিবাচক আলোচনার মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কমিশন এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করবে এবং সাংবাদিকদেরও সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে একটি অভিন্ন অবস্থানে আসার জন্য উৎসাহিত করা উচিত।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট