,

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে যেসব কথা হলো বিএনপির

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে রাশিয়া অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রবিবার ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি একথা জানান। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের (রাশিয়ার) বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা (রাশিয়ার) বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।’

আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে।’

রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের দিকটি উল্লেখ করে তিনি বলেন, ‘কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা-ও আলোচনায় এসেছে।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড