,

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন, ১৬ সদস্যের দল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন, সেটি নিয়ে ক্রিকেটপাড়ায় জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যদিও আগেই জানা গিয়েছিল, লিটন দাসই অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিটনকে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পেলেন তিনি। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন তিনি। এরপর পাকিস্তান সিরিজও আছে সামনে।

এই দুই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। আজ রবিবার বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট