,

নবীনগরে সাংবাদিক মোস্তাক আহম্মদ উজ্বলের বিরুদ্ধে  মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহম্মদ উজ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন,  প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীর,
আব্বাস উদ্দিন হেলাল, কাউছার আহামেদ,
আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, সাইফুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম বাদল, সফর আলী, জামাল হোসেন পান্না,মোমিনুল হক রুবেল,সাকিল আহামেদ রুবেল, মাজেদুল ইসলাম, মনির হোসেন, হেলাল উদ্দিন, , নুরে আলম, মো: আমজাদ হোসেন, এম নুরুল আলম সরকার, সফিউল আলম, ইকরাম হোসেন এবং আলামিন।
সভায় বক্তারা মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন। অথচ তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর উল্লেখ করে  অবিলম্বে  সাংবাদিক উজ্বলের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্যের পক্ষে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট