,

নবীনগরে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজীব ভূঁইয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী  রাজীব ভূঁইয়া প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয়  মনোনয়ন প্রত্যাশী  আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া  শনিবার (৩ মে) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

রাজীব ভূঁইয়া প্রেসক্লাবে  মতবিনিময় কালে  ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা ব্যক্ত করে বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি’র   দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার মানোন্নয়ন, কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন নগরী গড়ে তোলা সহ মানব কল্যাণে কাজ করব। এছাড়াও শারীরিক ও মানসিক সুস্থ্যতায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবীনগরে আগামী ৬ মাসের মধ্যে তিনি দুই লাখ গাছ রোপন করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক  সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট