,

আগে দেশের সংস্কার পরে নির্বাচন : চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আগে দেশ সংস্কার করেন, পরে নির্বাচন দেন। শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।

শনিবার (৩ মে) শেষ বিকেলে পটুয়াখালীর বড় চৌরাস্তা ৯নং ওয়ার্ড মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় রেজাউল করিম বলেন, সংস্কারের ক্ষেত্রে আমরা কোনো আপস করব না। অন্তর্বর্তী সরকারের উচিত- সংস্কার ভালোভাবে করা, যাতে আমরা সুষ্ঠু নির্বাচনে যেতে পারি। নির্বাচনের আগে অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। আগের শাসনামলগুলো জনগণ ও দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল। তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তনও করেছিল। সেগুলোই প্রথমে বাদ দেওয়া উচিত।

চরমোনাই পীর বলেন, আপনারা তিন ৩টি শাসন দেখেছেন। জাতীয় পার্টির স্বৈরশাসন, বিএনপির দুর্নীতিবাজ সরকার, আওয়ামী লীগ ছিল স্বৈরাচার ও গণহত্যাকারী। এদের সবাইকে দেখেছেন। এরা সরল পথ বাদ দিয়ে বাঁকা পথে ক্ষমতায় এসেছে। এরা সবসময় আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। এরা আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। এবার আমাদেরকে সুযোগ দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় তা আপনারা জানেন। তবুও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট