,

সৌদি আরব গেলেন ৬৭ হাজার হজযাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ বছর সৌদি আরবে গেছেন ৬৭ হাজার ৪৫ জন। শনিবার ( ৩ মে) বেলা ১১টায় হজ ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে গেছেন ৭ হাজার ৯০৩ জন। সৌদি এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৬৭ জনসহ ৪৯টি ফ্লাইটে হজযাত্রী গেছেন ২০ হাজার ৫৫ জন। এ নিয়ে সৌদি আরব যাওয়া মোট হজযাত্রীর সংখ্যা ৬৭ হাজার ৪৫ জন।

এর আগে সরকারি হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, হজ পালনের জন্য গত শনিবার ৩ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৩ হাজার ১৩০ জন। মোট সৌদি পৌঁছন ফ্লাইট সংখ্যা ৪৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৭ হাজার ৪৬৫ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ১৬৩ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৬৬ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৫ জুন। বাংলাদেশ থেকে এবার ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর হজ করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজযাত্রীদের নিয়ে ২৯ এপ্রিল সৌদি আরবে যায় হজের প্রথম ফ্লাইট। শেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে ৩১ মে। আর হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড