,

টেস্ট খেলতে রাজাকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট। তবে সর্বশেষ বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেছে তারা। সদ্য সমাপ্ত সিরিজটি ১-১ এ ড্র করেছে রোডেশিয়ানরা। বাংলাদেশ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ড যাচ্ছে তারা।

বাংলাদেশ সিরিজে ভালো করলেও সেই স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ক্লাইভ মাদান্দে চোট সারিয়ে ফেরায় জায়গা হারিয়েছেন নিয়াশা মায়াভো। ভিনসেন্ট মাসেকেসা বাংলাদেশে ভালো করেও বাদ পড়েছেন। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করে তার জায়গায় পেসার নেউম্যান নিয়ামহুরিকে দলে ডাকা হয়েছে।

জনাথন ক্যাম্পবেল বাংলাদেশ সিরিজে কোনো ম্যাচ না খেলেই জায়গা হারিয়েছেন। তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ সিকান্দার রাজাকে।

আগামী ২২ মে শুরু হবে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। নটিংহ্যামে হবে এই ম্যাচ। লম্বা সময় পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০০৩ সালে ইংল্যান্ড সফর করেছিল তারা।

জিম্বাবুয়ে স্কোয়াড-

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাম নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, তাদাদজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

ইংল্যান্ড স্কোয়াড-

বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাং।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট