সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলব : পাকিস্তান

news-image

নিউজ ডেস্ক : ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাঁধ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে, তবে তা পাকিস্তানের চোখে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে এবং তারা পাল্টা হামলায় প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।

সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলব : পাকিস্তান
বিশ্লেষণ / একসঙ্গে চীন-পাকিস্তান, বিচ্ছিন্ন ভারত? কী করবে বাংলাদেশ
ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা গুঁড়িয়ে করে দেব। এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

এরপর থেকেই দুদেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া ভারতীয়দের ভিসা বাতিল করে।

জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, ‘ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা গুঁড়িয়ে করে দেব। এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আগ্রাসন মানেই শুধু গোলাগুলি নয়, পানি আটকে দেওয়া, জনগণকে অনাহারে বা তৃষ্ণায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া—এটাও একধরনের যুদ্ধ।’

প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ‘নাটক’ সাজাচ্ছেন। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক মহলের কাঙ্ক্ষিত সমর্থন পায়নি। মোদি সরকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে পারেনি। বরং আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দিয়েছে।’

খাজা আসিফ বলেন, ‘এখনই সরাসরি সংঘর্ষ নয়, বরং পাকিস্তান কূটনৈতিক ও চুক্তিভিত্তিক ফোরামে এই ইস্যু তুলবে। আমরা সিন্ধু পানি চুক্তিকে ভিত্তি করে আমাদের অবস্থান তুলে ধরব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের দ্বারস্থ হব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতের জন্য এ চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না এবং পাকিস্তান এর বিরোধিতা করতে সব ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা