,

কোহলিদের বাংলাদেশ সফরে অনিশ্চয়তা নেই: বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত জাতীয় ক্রিকেট দলের আগামী আগস্টে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা। তবে সেই সফর স্থগিত হওয়ার জোর সম্ভাবনা আছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কিন্তু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও দুর্ভাবনার কিছু দেখছে না বিসিবি। বিসিবির আশা, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে হবে।

বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন দেশের একটি নিউজ পোর্টালকে বলেন, সফর নিয়ে শঙ্কার কোনো কিছুই তাদের জানা নেই।

ফাহিম বলেন, ‘ভারতীয় দল সফরে নাও আসতে পারে, এই ধরনের কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে।’

এদিকে কোনো সিরিজের সূচি চূড়ান্ত করা হয় দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমেই। সব প্রক্রিয়া ঠিকভাবেই চলছে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি বলেন, ‘সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই এবং যতটুকু যোগাযোগ রাখা দরকার, সবকিছুই হচ্ছে।’

এর আগে ভারতের কাশ্মীরের পেহেলগামে গত মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। দুই দেশের মধ্যে এখন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। তাছাড়া বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। সবমিলিয়ে এখন নাকি বাংলাদেশের রোহিতদের না পাঠানোর সম্ভাবনাই বেশি।

শুক্রবার বিসিসিআইয়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনা-ই বেশি।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই দাবি করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। পেহেলগাম হত্যাকাণ্ডের পর ক্রিকেটপাড়ায়ও যে বড়সড় প্রভাব আসতে যাচ্ছে সেটি বলাই যায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট