,

আগামীকাল রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশের ডাক দিয়েছে। আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সংগঠনটির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আগামীকাল শনিবার সকাল ৯টায় শুরু হবে সমাবেশ। এতে বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা।

এদিকে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচার, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের জোর দাবি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন।

তিনি জানান, সমাবেশ সফল করতে সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার কর্মী-সমর্থক এতে অংশগ্রহণ করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড