সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস। গত বুধবার ১১৬ বছর বয়সে তার মৃত্যু হয়।

ব্রাজিলিয়ান এই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দীর্ঘায়ু পর্যবেক্ষক সংস্থা লংজেভিকুয়েস্ট।

১৯০৮ সালের ৮ জুন ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে জন্ম কানাবারোর। বয়সের কোটা ২০ বছর পার হতে না হতেই ক্যাথলিক সন্ন্যাসী হন তিনি। এর আগে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির খেতাব ছিল ১১৬ বছর বয়সী জাপানি নাগরিক তোমিকো ইতোকার কাছে।

এক শোকবার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, কানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন।

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে এএফপিকে জানিয়েছিলেন জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপের (জিআরজি) পরিচালক।

দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থার ডেটাবেস অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সী এথেল ক্যাটারহাম।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা