,

বাংলাদেশের আমিরাত সিরিজের সূচি ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মে মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আগেই জানা ছিল, পাকিস্তান সফরের আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এবার সেই সিরিজের সূচিচূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ ও ১৯ মে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। দুইটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত নয়টায়। দেশটির বিপক্ষে এখনো পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব কয়টিতেই জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেই পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরে বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বাংলাদেশের স্থানীয় সময় নয়টায় শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই