,

‘যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে এনসিপি। এ উপলক্ষ্যে আজ শুক্রবার রাজনধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে এনসিপি।

গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরও সে আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকে আমরা ছাত্রজনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না।’

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। এবং বাংলাদেশে কয়েকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের শাপলা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, এছাড়া বিরোধী রাজনৈতিক দলের লোকেরা গুম খুন ক্রসফায়ারের শিকার হয়েছেন।’

তিনি বলেন, ‘এসব কিছুর বিচারের জন্য এ গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম। সেটুও আনাদের সামনে দৃশ্যমান নয়।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট