,

নির্বাচন বিষয়ে ধোঁয়াশা কাটেনি, ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়ে রয়েছে সংশয়: মান্না

news-image

অনলাইন ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এছাড়া ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়েও সংশয় রয়ে গেছে।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় অন্তর্বর্তী সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড