,

নবীনগরে মহান মে দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর শ্রমিকদলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মহান মে দিবস  উপলক্ষে  “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্য কে  সামনে রেখে    র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আলিয়াবাদ গোল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাব চত্বরে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা শ্রমিক দল নেতা  জাবেদুল ইসলাম জাবেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড এম.এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল,যুবদল নেতা মনজুরুল আলম মজনু,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শাহ আলম, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমেন মৃধা,উপজেলায় তাঁতি  দলের সভাপতি ইফতেহার খান মামুন, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী আবুল হোসেন, সাধারণ সম্পাদক পদ প্রার্থী রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, শ্রমিক দল নেতা কাউছার, মোতালিব’সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন ৌবাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহনতি মানুষের দল, জাতীয়তাবাদী দল শ্রমিকদের অধিকার আদায়ের দল,
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন এদেশের বেকার সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের বেকার শ্রমিকদের কে বিদেশে পাঠিয়েছেন।
আজকে গার্মেন্টসে লক্ষ লক্ষ শ্রমিক যে কাজ করতেছেন এই কাজের ব্যবস্থাও করে গেছেন তিনি। বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে ও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তভাবে মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পারছি।
শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে।
আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দ্রুত সংস্কার কার্যকর করে নির্বাচনের ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড