সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে সৃষ্ট দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এত বড় আগুনের মুখোমুখি তারা আর কখনো হননি।ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে গতকাল বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

সংবাদমাধ্যম ‘আল-মনিটর’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরো জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরায়েল কাৎজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ দিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল, দৌড়ে পালাচ্ছে ইসরাইলিরা!

এদিকে ইসরাইল অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে গতকাল বুধবার বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় কিছু সম্প্রদায়কে সরিয়ে নেয়ার পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দেয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা, যার কারণে তেল আবিবের পশ্চিমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা।

ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা