,

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৪৪, লিড ২১৭

news-image

স্পোর্টস ডেস্ক : টেলএন্ডারদের নিয়ে দারুণ লড়াই করে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার কল্যাণেই ২০০ রানের লিড পায় বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৪৪ রান করেছে টাইগাররা। লিড ২১৭ রানের।

আজ বুধবার চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটির তৃতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সকাল থেকেই বৃষ্টি কয়েকবার বাধা হয়ে দাঁড়ায়। যেখানে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

মিরাজ-তাইজুল অষ্টম উইকেট জুটিতে ৮৪ বলে ৬৩ রান তোলেন। ভিনসেন্ট মাসেকেসার বলে ড্রেসিং রুমে ফিরে যান তাইজুল। এই বাঁহাতি ৮০ বলে ৩টি চারে ২০ রান করেন।

অলরাউন্ডার মিরাজ এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে নিয়ে ম্যারাথন জুটি গড়েন। নবম উইকেটে তারা ১৫৬ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন। প্রথম টেস্টেই দারুণ খেলা তানজিম শেষ পর্যন্ত ৮০ বলে ২টি চার ও একটি ছক্কায় ৪১ করে ওয়েসলি মাধেভেরের বলে আউট হন। আর মিরাজ শেষ ব্যাটার হিসেবে ১০৪ রানে বিদায় নেন। ১৬২ বলে ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

মিরাজকে বিদায় করা ভিনসেন্ট মাসেকেসা অভিষিক্ত টেস্টে ৫ উইকেট পেলেন।

এর আগে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল জিম্বাবুয়ে। ২ উইকেট হারিয়েই ১৭৭ রান তুলেছিল রোডেশিয়ানরা। তবে তাইজুল ইসলাম ও নাইম হাসানের তোপে শেষ পর্যন্ত ২২৭ রানেই অলআউট হয় তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট