,

শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ইউএনওর ‘মিড ডে মিল’

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোর লক্ষ্যে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে প্রথম পর্যায়ে উপজেলার ৩০টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারজানা।

সোনারগাঁ প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছ। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে। কোন শিক্ষার্থীকে যেন দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই মূল লক্ষ্য।

ইউএনও আরও বলেন, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। আর এ কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড