,

ঢাবির বাসে হামলা, বাসচালকসহ আহত ৬ শিক্ষার্থী

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটির চালকসহ অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ঢাবি সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একজন এসএসসি পরীক্ষার্থী বিআরটিসি ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় আশপাশের এলাকার স্কুল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এসময় হঠাৎ ক্ষণিকা বাসেও হামলা চালানোর ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ভাড়ায় চলে তাই বিআরটিসি কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় থেকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে, ইতোমধ্যে আমরা ওসি-ডিআইজির সঙ্গে কথা বলেছি যেন হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’

বিচারের দাবিতে ছাত্রসংগঠনগুলো: এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল-ছাত্রশিবির-ছাত্র ইউনিয়ন-গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনগুলো পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত শিক্ষার্থীদের সু-চিকিৎসা নিশ্চিত এবং অতিদ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তি দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড