,

এখনো বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

news-image

চট্টগ্রাম ব্যুরো : বোলারদের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ব্যাটাররাও দাপট দেখাচ্ছিলেন। কিন্তু শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে স্বাগতিরকা। এরপরও অবশ্য তৃতীয় দিনে বড় লিডের স্বপ্ন দেখছে টাইগাররা।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের বিপরীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) ৭ উইকেটে ২৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৬৪ রানের লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ ও ৫ রান নিয়ে তাইজুল ইসলাম আগামীকাল নতুন দিন শুরু করবেন।

টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া সাদমান ইসলাম এই দুজনের ওপর ভরসা রাখছেন। দিন শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন এই ওপেনার। এ সময় ১৮১ বলে ১২০ রানের ইনিংস খেলা এই ব্যাটার বলেন, প্রথম দুই সেশনে দারুণ খেলেছে দল। মিরাজ ও তাইজুলের উপর ভরসা আছে। এখনো একশোর ওপর লিড নেওয়ার আশা আছে।

উইকেট নিয়ে সাদমানের পর্যবেক্ষণ: প্রথম দুই দিনে উইকেটে খুব একটা পরিবর্তন আসেনি। তবে টের পেয়েছেন সামনের দিনগুলোতে বোলারদের জন্য সহযোগিতা থাকবে।

তিনি বলেন, পিছিয়ে পড়লেও ম্যাচ হারার ভয় এখনও পেয়ে বসেনি জিম্বাবুয়েকে। ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বড় লিড নেওয়ায় চোখ সফরকারীদের। তৃতীয় দিন থেকে বোলাররা উইকেট থেকে সুবিধা আদায় করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

সাদমানের ক্যারিয়ারে দুই সেঞ্চুরির মধ্যে ব্যবধান ২৬ ইনিংস ও প্রায় চার বছর। এই পরিসংখ্যান বলে দেয় দারুণ কিছু করতে পারেননি এখন পর্যন্ত। ২৯ বছর বয়সে এসে ২২ টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে সাদমান বলছেন, সামনে দেশকে দেওয়ার মত অনেক কিছুই বাকি আছে। নিজেকে সেভাবেই শাণিত করার প্রত্যয় তার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট