,

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হলে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নবীনগর  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।”

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী  কর্মকর্তা রাজিব চৌধুরী জানান,   ঘটনাস্থলে আমিসহ  আমার সঙ্গে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) , নবীনগর  থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট