,

হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের শেষ সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে বড় অবদান টাইগার স্পিনার তাইজুল ইসলামের। তিনি একাই ৫ উইকেট তুলে নেন। এমনকি সুযোগ এসেছিল হ্যাটট্রিক করারও, তবে শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি তাইজুল।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল জানান সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক করতে না পারায় খুব একটা আক্ষেপ নেই তার। তবে কিছুটা খারাপ লাগছে জানিয়ে তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’

দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার কমছিল টাইগার বোলারদের। দ্বিতীয় সেশনে তো কোনো উইকেটই শিকার করতে পারেনি তারা। তবে শেষ সেশনে এসে রীতিমতো ভেলকি দেখায় স্পিনাররা।

তাইজুল বলেন, ‘আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’

চট্টগ্রামে তাইজুলের শিকার ৫৭ উইকেট। অন্যদিকে এই মাঠে ৬৮ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। এ নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে।’

‘আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’-যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট