,

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

news-image

শিক্ষা ডেস্ক : ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হোক।

অন্যদিকে পিএসসি জানায়, তারা চারটি বিসিএস নিয়ে জটে পড়েছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে না নিলে এ জট আরও বাড়বে। ফলে তারা প্রার্থীদের দাবি সত্ত্বেও ৮ মে থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড