সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশ এড়াতেও এই ম্যাচে পরাজয় এড়াতে হবে। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ২ উইকেট নিতে পারলেও দ্বিতীয় সেশনে রোডেশিয়ানদের কাছে পাত্তাই পেল না নাজমুল হোসেন শান্তর দল।

মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করেছিল জিম্বাবুয়ে। আর ফিরে কোনো উইকেট না হারিয়েই করেছে ৭২ রান। মানে, ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান এখন ১৬১। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও খেলা হয়েছে ২৮ ওভার। হাফ সেঞ্চুরি করে নিক ওয়েলচ ৫৪ রানে ও শন উইলিয়ামস ১২৬ রানে অপরাজিত আছেন।

আজ সোমবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথম উইকেটের জন্য ৪১ রান পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। অভিষিক্ত তানজিম হাসান সাকিব সাফল্য আনেন ব্রায়ান বেনেটকে ফিরিয়ে। ২১ রান করেন তিনি। সমান রান করে দলীয় ৭২ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হন বেন কারেন। এরপর সকালের সেশনটা নির্বিঘ্নেই পার করে দেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস।

মধ্যাহ্ন বিরতি শেষে ব্যাট হাতে আরও সাবলীল উইলিয়াস ও ওয়েলচ। মেহেদী হাসান মিরাজ-তানজিম হাসান সাকিবরা শুধু হতাশই করেছেন। প্রথম সেশনে ১ উইকেট পাওয়া সাকিব এরই মধ্যে ৯ ওভারে খরচ করে ফেলেছেন ৪৭ রান। বাকিদের ইকোনমি তিনের নিচে থাকলেও উইকেট এনে দিতে পারছেন না।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।এর ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেট টেস্ট থেকে চট্টগ্রাম টেস্টে এবার বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ায় এই টেস্টে নেই নাহিদ রানা। তার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিং জুটিতে সাদমানের সঙ্গী হয়েছেন এনামুল হক। অফ স্পিনার নাঈম হাসানকেও রাখা হয়েছে। তাকে নিয়ে একাদশে স্পিনার তিনজন।

এদিকে সিরিজ জেতার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা