,

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রসিকিউটর

news-image

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

আজ সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, লাশ পোড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা থেকে দুজনকে শনাক্ত করা গেছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে। সেদিন ছয়জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ।

তদন্ত সংস্থা জানায়, তখনো একজন জীবিত ছিলেন। আগুনে পুড়িয়ে তারও মৃত্যু নিশ্চিত করা হয়। সেই বিভীষিকাময় ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, ঠিক তখন আসে একটি নতুন ভিডিও ফুটেজ।এতে দেখা যায়, লাশ পোড়ানোর আগে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, নতুন ফুটেজে দেখা গেছে, হত্যার পর লাশ গাড়িতে তুলে আগুন দেওয়া হয়। এর ভিত্তিতে দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকিদের শনাক্তের কাজও চলছে।

তিনি আরও জানান, আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

এদিন একই সঙ্গে জুলাই-আগস্টে ঢাকার যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি হয়। এসব মামলায় হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে।তদন্তের অগ্রগতি না থাকায় এসব মামলার রিপোর্ট জমার সময় পিছিয়ে তিন মাস বাড়ানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট