,

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ‘বেশ কয়েকজন নিহত’ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আজ রবিবার বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাতে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, ঘটনার পর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, ফিলিপিনো উৎসব চলাকালীন একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে উঠে গেলে কয়েকজন নিহত এবং অনেকে আহত হন। চালক আটক রয়েছেন। তদন্ত চলছে।

এদিকে এ ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, ‘লাপু লাপু ডে অনুষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার খবর শুনে আমি মর্মাহত ও ব্যথিত।’

তিনি বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি। বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা রইল।’

এ ঘটনায় দ্রুত আরও তথ্য জানাতে চেষ্টা করছেন বলেও জানান ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম।

উল্লেখ্য, ‘লাপু লাপু ডে’ একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়।

দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি ‘লাপু লাপু ডে’ হিসেবে স্বীকৃত। উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট