,

এবার বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

news-image

অনলাইন ডেস্ক : সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য।বিগত কয়েক বছর থেকে এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে।

আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এসব পদক তুলে দেবেন।

এ বছরের পুলিশ সপ্তাহের জন্য এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হবে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, এবার পদকের সংখ্যা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক কম। যারা ভালো ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন শুধু তাদেরই পদক দেওয়া হচ্ছে।

জানা যায়, আগামী ২৯ এপ্রিল রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘পুলিশ সপ্তাহ’। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।

উল্লেখ্য, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চার ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট