,

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

news-image

স্পোর্টস ডেস্ক : হঠাৎই সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। যেখানে এ বছর নয়, প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সাফ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল আগামী জুন-জুলাইয়ে এবারের আসরটি অনুষ্ঠিত হবে। কিন্তু সেসময় ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শ্রীলংকার নাম সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা গিয়েছিল।

আজ বৃহস্পতিবার সাফ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানায়, , সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে। আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

সাফে এখন পর্যন্ত ১৪টি আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ বার এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা একবার করে পেয়েছে শিরোপার স্বাদ।

২০২৩ সালে সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতি দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট