,

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ভাড়া বাসায় স্ত্রীকে গলা কেটে হত্যার পরে শ্বশুরকে ফোন দিয়ে মেয়ের জামাই বলেন ‘তোমার মেয়েকে খুন করেছি।’ এরপর স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে যান ঘাতক স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

স্বামী আমিনুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী নাদিরা ওই গ্রামের আনন্দ বাজার এলাকায় মো. কামরুজ্জামানের বাড়িতে ভাড়ায় থাকতেন। তারা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

নিহত নাদিরা আক্তার (২৬) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বগাপাড়া জিগাতলা মাইজহাটি গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪০) একই এলাকার মো. ফখরুদ্দিনের ছেলে। আমিনুল এর আগেও তার প্রথম স্ত্রীকে হত্যা করে ৯ বছর সাজা ভোগ করেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই বাসায় নাদিরার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই রাজীব জানান, ‘৬ বছর পূর্বে নাদিরার সাথে আমিনুলের বিয়ে হয়। তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ হতো। তারা দুইজনে ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। পাশের একটি কারখানায় চাকরি করতেন তারা। আজ সকাল সাড়ে ১১টার দিকে আমিনুল আমার বাবার মোবাইলে ফোন করে বলেন, ‘তোমার মেয়েকে খুন করেছি। ঘরে লাশ পড়ে আছে।’

এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আমার বোনকে আমিনুল গলা কেটে হত্যা করেছে। পরে মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, এক নারীকে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানসহ পরবর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট