,

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমেই বেড়ে চলেছে ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা।পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ সিদ্ধান্তের ঘোষণা পর পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার তার ভারতের সঙ্গে বাণিজ্য, দ্বিপক্ষীয় চুক্তি ও আকাশসীমা সংক্রান্ত চুক্তি বাতিল করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতের এসব সিদ্ধান্ত নিয়ে জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। আর এ বৈঠকের পর ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। তারা ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনও পণ্য পাকিস্তানে যাবে না এবং আসবেও না।

এ ছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারত এ যুদ্ধে জড়িত হয়। ওই সময় দুই দেশের সেনাদের মধ্যে লড়াই হয়। যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এরপর ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে।

এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কাঠামো তৈরি, কাশ্মির সংকটের সমাধান এবং ভবিষ্যতে যে কোনও ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে মেটানো। এছাড়া চুক্তিতে যুদ্ধবন্দিদের মুক্তি এবং যোগাযোগের লাইন পুনর্স্থাপনের কথা বলা হয়েছিল।

ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে। এটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা একটি আন্তর্জাতিক চুক্তি। এভাবে বাতিল করে আইন লঙ্ঘন করেছে ভারত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট