,

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

news-image

বিশেষ প্রতিনিধি : আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোল। ‘ওয়ান্টেড পারসন’ হিসেবে বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা মঙ্গলবার (২২ এপ্রিল) জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

যদিও মঙ্গলবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের বিষয়ে কোনো তথ্য বা ছবি দেখা যায়নি। তবে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান হত্যা মামলায় সম্প্রতি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে রেড নোটিশের ওই তালিকার প্রথম পাতায় দেখা গেছে, যিনি দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর খবরের কাগজকে বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।’ ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য তালিকায় না থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই প্রক্রিয়ার জন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে। সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে।’

সংশ্লিষ্টরা জানান, ইন্টারপোলে প্রতিনিধিত্ব করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা। আদালতের নির্দেশনা, সরকার বা রাষ্ট্রের চাওয়া মতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এনসিবি মূলত ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। ইন্টারপোল সেই আবেদন পর্যালোচনা করে ওয়েবসাইটে প্রকাশসহ ‘ওয়ান্টেড পারসনকে’ গ্রেপ্তারে সহায়তা দিয়ে থাকে।

সংশ্লিষ্টরা আরও জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন। বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা তিন ধাপে এই আবেদন করেছে বলে জানা যায়।

রেড নোটিশের প্রক্রিয়ায় থাকা বাকি নয়জন হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট