,

কাশ্মিরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পেহেলগামের বাইসারান নামক দুর্গম এলাকায় এ হামলা হয়।

বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগর ত্যাগ করেছেন অমিত শাহ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান ভ্যালিতে গুলির শব্দ শোনা গেছে। ওইস্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ার চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।

একটি সূত্র জানিয়েছে, বন্দুক হামলার পর অমিত শাহ তার দিল্লির বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করছেন।

এছাড়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নালিন প্রভাতণ্ডসহ সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মোনজ সিং।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীসহ ভারতের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট