শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে: ওমর সানী

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। আর এই ঘটনার ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। যা এখনও চলমান।

অনেকেই বলছেন, ঘটনার আগে বহিরাগত দুই মেয়েকে দেখে হাসাহাসি করেছিলেন পারভেজ ও তার কিছু বন্ধু। সেই দুই মেয়ের অভিযোগের প্রেক্ষিতেই তাদের উপর চালানো হয় হামলা।

 

বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। তিনি এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন। এক ফেসবুক পোস্টে সানী লিখেছেন, ‘মেয়ে দেখে কেউ হাসল আর কেউ কাঁদল এতে করে একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দুটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।’

ওমর সানীর পোস্টে ভক্তরাও হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে নানা কথা লিখে যাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা