,

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা আমিশা প্যাটেল আজকাল সিনেমায় অনিয়মিত। তাই আগের মতো আলোচনায়ও নেই। পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনও গাঁটছড়া বাঁধেননি। এবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দীর্ঘ দিনের বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফেরেন ‘গদর ২’ সিনেমায় মধ্য দিয়ে। এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল আমিশাকে। সবশেষ গত বছর ‘তওবা তেরা জ্বালওয়া’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে।

অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন ‘কাহো না পেয়ার হ্যা’, ‘ইয়ে জিন্দেগি কা সফর’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওম শান্তি ওম’ এর মতো ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারের সোনালি দিনে একাধিক বলিউড অভিনেতা সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছেন কিন্তু পরিণয় হয়নি। এবার নাকি বিয়ের আগেই মা হচ্ছেন আমিশা! এমন খবরে সরগরম নেটদুনিয়া।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি সবুজ মনোকিনি (টপলেস বিকিনি) পরিহিত অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসতেই মা হওয়ার গুঞ্জন শুরু হয়। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। এই ছবি দেখে নেটিজেনদের মধ্যে কৌতূহল। ইতিমধ্যেই নানা প্রশ্ন করতে দেখা গেছে পোস্টের মন্তব্যের ঘরে। তবে অন্তঃসত্ত্বার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আমিশা।

১৯৭৫ সালে ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। অভিনয় জীবনে হিন্দি ও তেলেগু দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফ্টস বিশ্ববিদ্যালয়ে জৈব-জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া শেষে খান্ডওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে চাকরি শুরু করেন। চাকরির সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। এরপর দেশে এসে সত্যদেব দুবের থিয়েটারে অভিনয়ের হাতে খড়ি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট