সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’ ও ‘সি’ চারটি ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩৪ ক্রিকেটারকে। গতবারের তুলনায় ৪ জন বেশি ক্রিকেটার রাখা হয়েছে এবার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ায় স্বাভাবিকভাবেই জায়গা হয়নি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

চুক্তিতে ফেরানো হয়েছে বোর্ডের কথা না শোনায় গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নিয়েছিলেন ভারত দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ওয়ানডেতেও খুব কম দেখা যায় তাদের। তবে একটি সংস্করণকে বিদায় বললেও তাদের সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতেই রেখেছে বিসিসিআই। এই ক্যাটাগরিতে জায়গা পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন পেসার জাসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

গত মরসুমে ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলেননি শ্রেয়স এবং ঈশান। পরের দিকে শ্রেয়স খেললেও ঈশান বেশ কিছু দিন ‘নিরুদ্দেশ’ ছিলেন। তাঁদের সেই আচরণ ভাল ভাবে নেননি বিসিসিআই কর্তারা। শাস্তি হিসাবে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁদের। নতুন চুক্তিতে শ্রেয়স জায়গা পাবেন মনে করা হচ্ছিল। তবে ঈশানকে নিয়ে অনিশ্চয়তা ছিলই। সোমবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পর সেই জল্পনার অবসান হল।

দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ছ’জন ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, মোহাম্মদ শামি, রিশাভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া। পান্ত গত বছর ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। এবার উন্নতি হয়েছে তার। আর ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন- সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।

‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯জন ক্রিকেটার। তারা হলেন- রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ইশান কিষাণ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা