সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।রফিকুল আমীন দলটির আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে রফিকুল আমীন দলটির নাম ঘোষণা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমীন বলেন, ‘স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।’

এ সময় দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি-অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশকিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানান দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন।

 

দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, ‘রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না।’

অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় অন্যদের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।

অন্যদিকে সদ্য সদস্যসচিব দায়িত্বপ্রাপ্ত ফাতিমা তাসনিম চলতি সপ্তাহের রবিবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর আজ আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগ দেন এবং সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট