,

স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ, ৫৭ বছরে ফের বাবা হচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : কয়েকমাস বাদেই ৫৮ বছরে পা রাখবেন বলিউড অভিনেতা আরবাজ খান। এরই মধ্যে একদিকে মৃত্যুভয়, অন্যদিকে পরিবারের সদস্য সংখ্যা বাড়ার ইঙ্গিত! দুই বিপরীতমুখী ঘটনা নাকি ঘটতে চলেছে খান পরিবারে।

মঙ্গলবার স্ত্রী সুরা খানের সঙ্গে প্রসূতিদের হাসপাতালে গিয়েছিলেন আরবাজ খান। সেই ভিডিও, ছবি ভাইরাল হতেই কৌতূহলী বলিউড। প্রশ্ন উঠেছে, যা রটেছে তাই-ই কি ঘটছে? ফের বাবা হচ্ছেন আরবাজ? ফের জেঠু হচ্ছেন সালমান?

এদিন প্রযোজক-অভিনেতা পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করার চেষ্টা করেছেন স্ত্রীকে। ঠিক যেমন করেছিলেন ইদের দিন। বোন অর্পিতা খানের বাড়ির পার্টিতে। ওইদিন সারাক্ষণ তিনি ক্যামেরা থেকে যেভাবে আগলে রেখেছেন স্ত্রীকে তা দেখেই গুঞ্জন ওঠে, শিগগিরই সুখবর আসতে চলেছে খান পরিবারে।

সেদিনের মতো এদিনও সুরাকে ঢিলেঢালা, বড় মাপের পোশাকে দেখা গেছে হাসপাতালে। সাধারণত গর্ভাবস্থা ঢাকতে মেয়েরা এই ধরনেরই পোশাক পরে থাকেন। যা দেখেই ভক্তরাও দুইয়ে দুই চার মেলাচ্ছেন।

মাত্র ১৬ মাস আগে বিয়ে হয়েছে তাদের। তার আগেই পেশায় রাভিনা টন্ডনের রূপসজ্জাশিল্পী সুরার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আরবাজের। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।

প্রসঙ্গত, খান পরিবারের সঙ্গে রাভিনার বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সুবাদেই যাতায়াত উভয় পরিবারের। সেখান থেকেই হয়তো আরবাজের সঙ্গে সুরার সম্পর্ক এবং খান পরিবারের বধূ তিনি।

যা-ই হোক, বিয়ের দু’বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান আসার আভাস মেলায় খুশির হাওয়া বলিপাড়ায়। সালমানের অনুরাগীদের আশা, হয়তো নতুন সদস্য ভাইজানের জীবনে খুশির হাওয়া নিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট