সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২০০০ কোটি টাকা: উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ দুই হাজার কোটি টাকা বেড়েছে। তবে আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে এ খরচ শূণ্যের কোঠায় নামিয়ে আনব।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাবে। আমরা চেষ্টা করছি কর্মসূচি নিয়েছি, বাতিলের দিন থেকে আলোচনা করছি।

শেখ বশিরউদ্দীন বলেন, আমি নিজে পয়লা বৈশাখের সারাদিন এয়ারপোর্টে কাটিয়েছি। নিজে বোঝার চেষ্টা করেছি, কীভাবে এ সমস্যা হচ্ছে, কেন আমাদের দেশের পণ্যবাহী কার্গোর আরেক দেশের সহায়তা নিয়ে তৃতীয় দেশে যেতে হচ্ছে। আশা করি এটা সমাধান করতে পারব।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আবার গতকাল থেকে আমাকে আরেক (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সেই কর্মসূচিকে গতিশীল করবে। আমি মনে করি, ঠিক যেভাবে বাজারকে পণ্যের বৈচিত্র্যময়, সরবরাহ ঠিক করার মাধ্যমে স্থিতিশীল করেছি। সেভাবে বিমানে পণ্যবাহী কার্গো ঠিকমতো পরিবহনের ব্যবস্থা করতে পারব। এ বাড়তি দুই হাজার কোটি টাকার খরচ শূণ্যের কোঠায় নামিয়ে আনব। আশা করি, একসময় মাইনাস টাকায়ও নিতে পারব।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন