,

সালমান-আনিসুল-কামরুলসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

news-image

আদালত প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানায় পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তারদের মধ্যে অন্যরা হলেন- সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পৃথক আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। বিচারক শুনানি শেষে আবেদনগুলো মঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের অফিসার ইনচার্জ কাজী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, আনিসুল হককে শাহবাগ থানায় একটি, মুগদা থানায় একটি ও যাত্রাবাড়ী থানায় পাঁচটি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মুগদা থানায় একটি, যাত্রাবাড়ী থানায় চারটি, জুনাইদ আহমেদ পলককে মুগদা থানায় একটি ও যাত্রাবাড়ী থানায় তিনটি, শাহজাহান খানকে যাত্রাবাড়ী থানায় তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে যাত্রাবাড়ী থানায় পৃথক একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড